বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৫৮৯ বার পঠিত
পাটজাত পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এনবিআর সূত্রে জানা গেছে, পাটজাত পণ্যের কোম্পানি ছাড়া অন্য খাতের কোম্পানির এ করহার ২৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ নির্ধারণ করা আছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার ৩ অক্টোবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর ক্ষমতাবলে সরকার পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কেবল উক্ত শিল্প হতে অর্জিত আয়ের ক্ষেত্রে ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার নিম্নরূপে হ্রাস করে নির্ধারণ করা হলো।
এগুলো হচ্ছে- কোম্পানি করদাতার ক্ষেত্রে আয়করের হার হবে ১০ শতাংশ; এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার হবে ১০ শতাংশ।
Posted ০১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com