রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারে আসতে চায় এস্ট্রো ষ্টিচ আর্ট

সোমবার, ২৯ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৮৩ বার পঠিত

পুঁজিবাজারে আসতে চায় এস্ট্রো ষ্টিচ আর্ট

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় গার্মেন্টস কোম্পানি এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করার জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া কোম্পানিটি আইপিও পরামর্শক হিসাবে কাজ করবে ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড।

রবিবার (২৮ মার্চ) রাজধানীর মাইডাস সেন্টারে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, পরিচালক ইমন রহমান শিরিন, ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হাফিজ উদ্দিন ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু নাইম মো. ইব্রাহিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com