|

Advertisement
×

পূবালী ব্যাংকের বন্ড ইস্যুতে সংশোধন

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

পূবালী ব্যাংকের বন্ড ইস্যুতে সংশোধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ড ইস্যুতে সংশোধনী আনা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর বদলে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। পাবলিক অফারের মাধ্যমে বাকী ৫০ কোটি টাকা উত্তোলন করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ব্যাংকটি বন্ড ইস্যুতে সংশোধনী এনেছে।

পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অতিরিক্ত টিয়ার-১ (এটি-১) ব্যাংকের ব্যাসেল-৩ শর্ত পূরণে মূলধন সহয়তা করবে। ঝুঁকিভিত্তিক মূলধন প্রাপ্যতার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করতে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।

পূবালী ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

Facebook Comments Box

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com