|

Advertisement
×

পৌনে ২শ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইল

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৫২ বার পঠিত

পৌনে ২শ কোটি টাকা নতুন বিনিয়োগ করবে এনভয় টেক্সটাইল

বড় ধরনের সম্প্রসারণে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটি নতুন স্পিনিং ইউনিট সম্প্রসারণ করবে। এই খাতে বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে ১৭৬ কোটি ১৬ লাখ টাকা।

বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন ইউনিট স্থাপন তথা ব্যবসা সম্প্রসারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এনভয় টেক্সটাইলের স্পিনিং প্রকল্পের কারখানা প্রাঙ্গনে নতুন ইউনিট স্থাপন করবে। ইউনিটটিতে কটন-পলিয়েস্টার-স্ফ্যানডেক্স সূতা উৎপাদন করা হবে। এর বার্ষিক উৎপাদনক্ষমতা হবে ৩ হাজার ৭১০ মেট্রিক টন।

দেশে ব্যবসায়িক ও স্বাস্থ্য সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ থাকলে আগামী বছরের জুলাই মাসে নতুন ইউনিট স্থাপন সম্পন্ন হবে বলে কোম্পানি আশা করছে।

এই ইউনিটে ইউরোপিয়ান ও জাপানিজ মেশিনারিজ ও প্রযুক্তি ব্যবহার করা হবে।

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের মধ্যে কোম্পানির অবন্টিত মুনাফা (Retained Earnings) থেকে বিনিয়োগ করা হবে ৫৬ কোটি ১৯ লাখ টাকা। আর বাকী ১২০ কোটি টাকার সংস্থান করা হবে ব্যাংক ঋণের মাধ্যমে।

উৎপাদনে আসার ৭ বছরের মধ্যে বিনিয়োগ ফিরে আসবে বলে প্রাক্কলন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com