Ad
x

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৪১ বার পঠিত

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেও জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৫ জুন ২০২২ তারিখ এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২২।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৫ টাকা ৩৮ পয়সা(রিস্টেটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সায়।

 

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com