নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ প্রিন্ট ৩৪৩ বার পঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি টেরে দেস্ হোমস্ ফাউন্ডেশন এর সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও টেরে দেস্ হোমস্ ফাউন্ডেশন এর কান্ট্রী রিপ্রেজেনটিটিভ জন ওয়াট স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে প্রগতি লাইফ, টেরে দেস্ হোমস্ ফাউন্ডেশন এর কর্মকর্তাদের গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ রফিকুল আলম ভূঁইয়া ও মহাব্যবস্থাপক (এডিসি) সাজেদুল হক উপস্থিত ছিলেন।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com