|

Advertisement
×

প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলার

শনিবার, ০৬ জুন ২০২০   প্রিন্ট   ৭৮৫ বার পঠিত

প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে।

য কোন সময়ের তুলনায় কোনো আর্থিক বছরের এই সময় (৩ জুন) পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটাই সর্বোচ্চ। এ অর্থবছরের এক মাস বাকি থাকতেই ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হলো। শুক্রবার অর্থমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০১৭ সালে যা ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি, এ অর্থবছরের একই তারিখ অর্থাৎ ৩ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন করেছে। এটাও যে কোনো অর্থবছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড।

এ সময়ে বাংলাদেশ অর্জন করেছে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা সরকারের দুই শতাংশ প্রণোদনা প্রকল্পের সুফল হিসেবে দেখা দিয়েছে।

গত ২০১৯-২০ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সময়ে যা ছিল ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতেও এ অর্থবছরের এক মাস বাকি থাকতেইে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com