|

Advertisement
×

প্রযুক্তিখাতের উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন

সোমবার, ২৯ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৪৬ বার পঠিত

প্রযুক্তিখাতের উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন

নতুন পণ্য-সেবা-প্রক্রিয়া-প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতির জন্য স্টার্ট-আপ ফান্ড ৫০০ কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার (২৯ মার্চ) এবিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, আবেদনকারী নতুন উদ্যোক্তাকে সরকারি কিংবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান হতে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে অথবা অন্যান্য কারিগরি বিষয় (পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, যন্ত্রপাতি মেরামত ইত্যাদি)-এ সাফল্যজনকভাবে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা না থাকলে উদ্যোক্তার সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ বাস্তব ভিত্তিক জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন উদ্যোগ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

সম্পূর্ণ নতুন ও সৃজনশীল উদ্যোগের জন্য ২১ থেকে ৪৫ বছর বয়সী যে কোনো উদ্যোক্তা এ তহবিল থেকে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ নিতে পারবেন। ঋণ খেলাপি কোনো উদ্যোক্তা ঋণ পাবেন না। প্রকল্পের অগ্রগতি বিবেচনা করে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে তিন কিস্তিতে অর্থ বিতরণ করা হবে। ব্যাংকার-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে সর্বোচ্চ এক বছরের গ্রেস পিরিয়ডসহ চার শতাংশ সুদে তিন ও ছয়মাস মেয়াদী কিস্তিতে পরিশোধ করতে হবে পাঁচ বছরের মধ্যে।

ঋণ/বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের সনদকে জামানত হিসেবে বিবেচনা করা যাবে। ব্যক্তিগত গ্যারান্টি বলতে ঋণদানকারী প্রতিষ্ঠান ও ঋণগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত ঋণের আদায় সুরক্ষার লক্ষ্যে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তির অঙ্গীকারনামাকে বুঝাবে। তবে, দু’জনের অধিক ব্যক্তিগত গ্যারান্টিকে বাধ্যতামূলক করা যাবে না। ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের মূল সনদ জামানত হিসেবে ব্যাংকে জমা রাখতে হবে।

স্টার্ট-আপ তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে। সব তফসিলি ব্যাংক এ তহবিল হতে পুন:অর্থায়ন সুবিধা পাবে। সার্কুলার জারির দিন হতে এ সুবিধা পাবেন উদ্যোক্তারা।

Facebook Comments Box

Posted ০৬:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com