|

Advertisement
×

প্রাইম ইন্স্যুরেন্সকে ডিএসইর তদন্ত নোটিশ

রবিবার, ০২ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৫৫ বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সকে ডিএসইর তদন্ত নোটিশ

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে গত ২৮ ডিসেম্বর একটি তদন্ত নোটিস পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৯ টাকা ৯০ পয়সা। ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ৮১ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ০৩:০৬ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com