নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ মে ২০২১ প্রিন্ট ৬৬৪ বার পঠিত
প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৪৬ পয়সা।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সলো ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৩৫ পয়সা।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন