সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাইম ব্যাংকের নতুন এমডির যোগদান

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৪ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

প্রাইম ব্যাংকের নতুন এমডির যোগদান

প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন হাসান ও. রশীদ।

শনিবার (১৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায়, প্রাইম ব্যাংকে যোগদানের আগে রশীদ ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে গেলো বছরের ৮ ডিসেম্বরের পর্ষদ সভায় পদত্যাগ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।

প্রাইম ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের ১৩ ডিসেম্বর হিসেবে রাহেল আহমেদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমডি হিসেবে তার মেয়াদ না বাড়ানোর খবর পেয়ে তিনি আগেই পদত্যাগ করেছেন।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন রাহেল আহমেদ। তার আগে তিনি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

Facebook Comments Box
×

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com