|

Advertisement
×

প্রাইম ব্যাংকের ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ২৮ মার্চ ২০২২   প্রিন্ট   ৪৪০ বার পঠিত

প্রাইম ব্যাংকের ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (পড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ২৬ পয়সা।

আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ১৯ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

 

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com