শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাণ-আরএফএলের সঙ্গে ন্যাশনাল ফিডের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৪ বার পঠিত

প্রাণ-আরএফএলের সঙ্গে ন্যাশনাল ফিডের চুক্তি

দেশের অন্যতম শিল্প গ্রুপ প্রাণ-আরএফএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। চুক্তি অনুযায়ী প্রাণ-আরএফএলকে মাছ ও মুরগির খাবার সরবরাহ করবে কোম্পানিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ফিড। প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠি দুই স্টক এক্সচেঞ্জকেও পাঠিয়েছে ন্যাশনাল ফিড।
চিঠিতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রোকে প্রতি বছর ২৪ হাজার মেট্রিক টন মাছের খাবার ও পোল্ট্রির খাবার সরবরাহ করবে ন্যাশনাল ফিড। ১ নভেম্বর ২০২০ থেকে শুরু হয়ে আগামী দুই বছর বলবৎ থাকবে এ চুক্তি।
উল্লেখ্য, প্রাণ-আরএফএল গ্রুপের একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।

Facebook Comments Box
×

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com