রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২০ ব্যাংকে, কমেছে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ

সোমবার, ০৮ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৪০ বার পঠিত

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২০ ব্যাংকে, কমেছে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ

ব্যাংক খাতে ক্রমেই কমছে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ। পুঁজিবাজারে তালিকভুক্ত ৩০ ব্যাংকের মধ্যে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ২০ ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। তবে বিনিয়োগ কমেছে ১০ ব্যাংকে। আলোচিত সময়ে সাধারণ বিনিয়োগকারীদের ৯ ব্যাংকে বিনিয়োগ বাড়লেও কমেছে ২১টিতে। অপরদিকে পরিচালকদের বিনিয়োগ বেড়েছে মাত্র ২ ব্যাংকে, ২৭টি ব্যাংকে বিনিয়োগ অপরিবর্তিত ছিল এবং ১ ব্যাংকে তাদের বিনিয়োগ শূন্য। বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫ ব্যাংকে, কমেছে ১৫ ব্যাংকে এবং বিনিয়োগ অপরিবর্তিত ছিল ৬ ব্যাংকে, বিনিয়োগ নেই ৪ ব্যাংকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগে সবচেয়ে বেশি এগিয়ে আছে স্যোস্যাল ইসলামী ব্যাংক। ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৯ দশমিক শূন্য ৩৮ শতাংশ। জানুয়ারি মাসে বিনিয়োগ শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৯ দশমিক ৫১ শতাংশে। অপরদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি পিছিয়ে রূপালী ব্যাংক। ডিসেম্বর মাসে ব্যাংকটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪ দশমিক ৮৮ শতাংশ। জানুয়ারিতে বিনিয়োগ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কমে ৪ দশমিক ৮৭ শতাংশে নেমে আসে।

ডিসেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আল আরাফাহ্ ইসলামী ব্যাংকে শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে ২১ দশমিক ০৯ শতাংশে, ব্র্যাক ব্যাংকে শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়ে ৮ দশমিক ৬৯ শতাংশে, ঢাকা ব্যাংকে শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক শূন্য ১ শতাংশে, ডাচ বাংলা ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ৫ দশমিক শূন্য ৪ শতাংশে, ইস্টার্ন ব্যাংকে শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৯৮ শতাংশে, এক্সিম ব্যাংকে ১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৮০ শতাংশে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ২০ দশমিক ৮১ শতাংশে, ইসলামী ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৯৪ শতাংশ।

মার্কেন্টাইল ব্যাংকে ১ শতাংশ বেড়ে ২২ দশমিক ৫০ শতাংশে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৬০ শতাংশে, এনসিসি ব্যাংকে শূন্য দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২২ দশমিক শূন্য ৩ শতাংশে, প্রিমিয়ার ব্যাংকে শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে ১৭ শতাংশে, প্রাইম ব্যাংকে ১ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৭৯ শতাংশে, পূবালী ব্যাংকে শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ২৬ দশমিক ৯১ শতাংশে, সাউথ ইস্ট ব্যাংকে শূন্য দশমিক ৮২ শতাংশ বেড়ে ৩৫ দশমিক ২৫ শতাংশে, স্ট্যান্ডার্ড ব্যাংকে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২২ দশমিক ৬৮ শতাংশে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ২০ দশমিক ৫১ শতাংশে, উত্তরা ব্যাংকে ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২১ দশমিক ৯৬ শতাংশে ও শাহজালাল ইসলামী ব্যাংকে শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৪০ শতাংশে দাঁড়ায়।

অপরদিকে ডিসেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবি ব্যাংকে শূন্য দশমিক ৯১ শতাংশ কমে ২৯ দশমিক ২৪ শতাংশে, ব্যাংক এশিয়ায় শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ৩৪ দশমিক ১৪ শতাংশে, সিটি ব্যাংকে শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ২২ দশমিক ৩২ শতাংশে, আইসিবি ইসলামিক ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ কমে ২২ দশমিক ৩১ শতাংশে, আইএফআইসি ব্যাংকে ৫ দশমিক ৩৭ শতাংশ কমে ২৩ দশমিক ৬৭ শতাংশে, যমুনা ব্যাংকে শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৬ দশমিক ৫৮ শতাংশে, ন্যাশনাল ব্যাংকে শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ২০ দশমিক ৬১ শতাংশে,ওয়ান ব্যাংকে শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ২৮ দশমিক ৮১ শতাংশে, রুপালী ব্যংকে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কমে ৪ দশমিক ৮৭ শতাংশে, ট্রাস্ট ব্যাংকে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমে ১৬ দশমিক ২৭ শতাংশ হয়েছে।

এদিকে পরিচালকদের বিনিয়োগ বেড়েছে এবি ব্যাংক ও ব্যাংক এশিয়ায়। ডিসেম্বরে এবি ব্যাংকের শেয়ারে পরিচালকদের ২ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৬৭ শতাংশে ও ব্যাংক এশিয়ার শেয়ারে শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ৫১ দশমিক ৫২ শতাংশে উন্নীত হয়।

পরিচালকদের বিনিয়োগ অপরিবর্তত রয়েছে এমন ব্যাংকগুলো হলো-ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক,ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক,পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক,সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড। রূপালী ব্যাংকের পরিচালকদের কোনো বিনিয়োগ নেই
সম্পাদনা: এম এ খালেক

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com