|

Advertisement
×

প্রায় ১৬ হাজার কোটি টাকা মুলধন বেড়েছে শেয়ারবাজারে

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৮৯ বার পঠিত

প্রায় ১৬ হাজার কোটি টাকা মুলধন বেড়েছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আলোচ্য সপ্তাহে প্রায় ১৬ হাজার কোটি টাকার মূলধন বেড়েছে। এর আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) এসেছিল ৯ হাজার কোটি টাকার বেশি মূলধন এসেছিল শেয়ারবাজারে। গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা বা ২.৩৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচকের মিশ্র প্রবণতায় টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১.৪৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৬.২১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯.১১ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.৯৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫.৭৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১.২৫ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭.০৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৮৩টি, কমেছে ১৬৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ কোটি ৭৫ লাখ ৬০ হাজার শেয়ার ৭ লাখ ১ হাজার ৪৯০বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা বা ১.২০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯৩৯ কোটি ৯০ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা বা ২.৩৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৩ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯.৪৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১.১৬ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০১.৮৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ০.৩১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে এবং সিএসআই সূচক ৪.০৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৭.০৩ পয়েন্টে এবং ৯৪২.৯৮ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১৫.৭৬ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৫.৭৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৪৭১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬৮৫ টাকা বা ৭.২৩ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com