Ad
x

প্রিজমের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৬০৮ বার পঠিত

প্রিজমের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

বরিশালে শেষ হলো এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল অ্যাসিসটেন্স টু বিসিক’র আয়োজনে “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর বিএম কলেজ রোডের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই-মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন, ইউটিউব এবং ওয়েবে এসএমই পণ্যের পেজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

এর আগে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ৮০ জন উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটেও এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসএমই ফাউন্ডেশন।

আরো পড়ুন : ফরিদপুরে এসএমই ফাউন্ডেশন ও ইইউ’র প্রিজম প্রকল্পের প্রশিক্ষণ

Facebook Comments Box

Posted ০১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com