বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৫৬১ বার পঠিত
দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মো. শহীদ হাসান মল্লিক এবং শাহেদ সেকান্দার।
মো. শহীদ হাসান মল্লিক তার দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১৮ বছর ধরে প্রিমিয়ার ব্যাংকের উন্নয়নে ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শাখাপ্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত। তিনি ১৯৯০ সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার পেশাজীবন শুরু করেন। ২০০২ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন।
শাহেদ সেকান্দার বর্তমানে গুলশান শাখাপ্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে তার পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে ন্যাশনাল ক্রেডিট লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেডে তার কর্মজীবন অতিবাহিত করেন।
Posted ০৩:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন