Ad
x

প্রিমিয়ার ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বুধবার, ০৩ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৮৫ বার পঠিত

প্রিমিয়ার ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার সাবর্ডিনেট ফ্লোটিং রেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৯২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন এবং অতালিকাভুক্ত সাবর্ডিনেট বন্ড। এটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে। এই বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রিমিয়ার ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com