Ad
x

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মহিলা উপশাখা চালু

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মহিলা উপশাখা চালু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়িতে ‘মহিলা উপশাখা’ চালু করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

বুধবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মঙ্গলবার ব্যাংকটির এ বিশেষ উপশাখার উদ্বোধন করা হয়। নারীর সামাজিক এবং আর্থিক ক্ষমতায়নকে সুদৃঢ় করতে এ উপশাখা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও নারায়নগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরকে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. কায়সার আহমেদ, ইউনাইটেড নীটওয়্যারসের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, চৌধুরীবাড়ির ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোহসিন ভূঁইয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com