|

Advertisement
×

প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

রবিবার, ০৯ জুন ২০২৪   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার (০৯ জুন) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পাটির প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান ডেসকোর ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার প্রেফারেন্স শেয়ার হবে ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ। যার কর-পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।

এই শেয়ার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদুৎ বিভাগের সচিব।

সরকার ১৯৯৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে। যা এতদিন কোম্পানির আর্থিক বিবরণীতে সরকারি ইক্যুইটি হিসেবে দেখানো হয়েছে। ওই টাকার বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ০৮:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com