বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৫৭৫ বার পঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি জুনিয়র অফিসারদের নিয়ে ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী বক্তব্য সৈয়দ ওয়াসেক মো. আলী ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে ব্যাংকিং কার্যক্রমে অধিক সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেন।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান এবং অনুষদ সদস্য মোহাম্মদ লুৎফুল হক ও আবুল কালাম মজিবুর রহমান।
Posted ০১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com