নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৯৮ বার পঠিত
ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেস্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ডিভিডেন্ড পরিবর্তন এনেছে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন