বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমাদাবি পরিশোধের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ফেনী জেলায় বীমাদাবির ২ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও সাজ্জাদ মাহমুদ কিশোর।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
Posted ০৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com