|

Advertisement
×

আইএসইউতে ‘দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

আইএসইউতে ‘দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত

ফ্যাশন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও টেক্সটাইল বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ‘আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাব’ এ উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জগলুল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম।

দিনব্যাপী আয়োজনের কুইজ প্রতিযোগিতা ‘থ্রেডস অ্যান্ড ট্রিভিয়া’-তে প্রথম স্থান অর্জন করেন আলিফা আক্তার আশা, দ্বিতীয় আদনান মাহমুদ এবং তৃতীয় হন মোছা. মাফিয়া খানম মিতু। ফ্যাশন মুড বোর্ড প্রতিযোগিতা ‘স্টোরি অন এ বোর্ড’-এ প্রথম হন জেমি জাহান, দ্বিতীয় সিজমি এবং তৃতীয় উম্মে হাবিবা।

উৎসবের মূল আকর্ষণ ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ফ্যাশন শো ও র‍্যাম্প ওয়াক ‘ইকোস অব অটম স্কাই’-তে প্রথম স্থান অর্জন করেন মুসকান হাসান, দ্বিতীয় তানভীর আহমেদ এবং তৃতীয় হন নিধি তেরেসা গোমেজ। ফ্যাশন শো’র প্রধান বিচারক ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান আফরোজা হক ডেইজি।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম ও বিভাগীয় প্রধান জগলুল হক মৃধা যৌথভাবে জানান, পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবহারিক বাস্তবতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন যুগান্তকারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিজয়ীদের আর্থিক পুরস্কার, ক্রেস্ট, সনদ ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সম্পূর্ণ আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত ছিল রাইজ, ফিয়াট ফ্যাশন, সিক্সথ সিজনস, ওয়ান লাইফস্টাইল বাংলাদেশসহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং মিডিয়া পার্টনার ছিল গ্রীন টেলিভিশন।

Facebook Comments Box

Posted ০৭:২৮ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com