|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

শনিবার, ১০ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৪ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৬ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩২৮.৩০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ১০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬৭.১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে আজিজ পাইপের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮৬.৩০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৪৬ শতাংশ, সোনালী আঁশে ১২.২৯ শতাংশ, ডেসকোর ১১.৯৫ শতাংশ, ই-ক্যাবলসের ১১.৭৫ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৯.৫৪ শতাংশ, অলটেক্সের ৯.৫২ শতাংশ ও সমতা লেদারের ৮.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৫:২৭ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com