|

Advertisement
×

সিএসইর লভ্যাংশ ঘোষণা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৬৫ বার পঠিত

সিএসইর লভ্যাংশ ঘোষণা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সিএসই ৩.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে । সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর যা ছিল ৪৫ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর বিকাল ৪টা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com