অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ কর্মীরা হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্ধিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
দীর্ঘ সময় ধরে চলা এ অগ্নিনির্বাপণ কার্যক্রমের পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Posted ০১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com