বিবিএনিউজ.নেট
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৭৪৭ বার পঠিত
আবারো বেড়ে গেলো পেঁয়াজের দাম।
গত দুদিনে বৈরি আবহাওয়ায় রাজধানীর কাঁচাবাজারে একদিকে যেমন কমেছে ক্রেতাদের উপস্থিতি, অন্যদিকে কমেছে সবজির সরবরাহ। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। যা নিয়ে হতাশ ক্রেতা-বিক্রেতা সবাই। খাসির মাংসের দাম কিছুটা বাড়লেও স্বস্তি ফিরেছে ব্রয়লার মুরগির দামে।
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। তবে কয়েকদিনের খারাপ আবহাওয়ায় সরবরাহ কিছুটা কমেছে। দামও বেশি।
শাহজাহানপুর কাঁচাবাজারের বিক্রেতা এরশাদ জানান, তিন-চার দিন ধরে বৃস্টির ফলে সবজি আসতে পারছে না তাই বেশি দামে তাদের কিনে বিক্রি করতে হচ্ছে।
আবারও বেড়েছে পেঁয়াজের দর। আমদানি ও দেশি দুই ধরনের পেঁয়াজই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। যা নিয়ে হতাশ ক্রেতা-বিক্রেতারা। শাহজাহানপুরের ক্রেতা এন এম শাহিন বলেন, সবজির দাম যদি আর একটু কম হতো তাহলে ভাল হতো। তবে পেঁয়াজের ঝাঁজ একটু বেশিই লাগছে। দাম নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। বেশি দাম দিয়ে অনুপযুক্ত পেঁয়াজ কেনা খুবই কষ্টের।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাছ-মাংসের বাজার স্বাভাবিক। কিন্তু ক্রেতা কম। তবে কমেছে ব্রয়লার মুরগি ও হাসের ডিমের দাম। #
Posted ০৫:১০ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com