Ad
x

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

সোমবার, ১৮ মার্চ ২০১৯   প্রিন্ট   ৯১২ বার পঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা এর নেতৃত্বে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, মো. সাইফুল ইসলাম এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ ও মো. কামরুল হাসান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মু. শামসুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া এবং তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com