রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বছরে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি একবারের বেশি নয়

রবিবার, ১১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬৬৯ বার পঠিত

বছরে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি একবারের বেশি নয়

১০ লাখ টাকা পর্যন্ত আমানত বিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ কাটা যাবে না।

আজ রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির উপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেয়া হয়।’

‘উক্ত পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয়মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে কাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করতে পারে।’

‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীগণকে আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।’

Facebook Comments Box

Posted ০৬:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com