|

Advertisement
×

বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

বুধবার, ১৬ জুন ২০২১   প্রিন্ট   ৫৭৫ বার পঠিত

বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

বে-মেয়াদী বন্ড (পারপুচ্যুয়াল বন্ড) ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে কনভার্টিবেল বন্ড। আর্থাৎ বন্ডটির একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-১ এর অতিরিক্ত মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর আলোচিত সিদ্ধান্তটি কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ০২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com