|

Advertisement
×

বাংলাদেশে সিরামিক কোম্পানি আসাহি এতোর যাত্রা শুরু

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯   প্রিন্ট   ৮৭৭ বার পঠিত

বাংলাদেশে সিরামিক কোম্পানি আসাহি এতোর যাত্রা শুরু

দেশের বাজারে যাত্রা শুরু করেছে জাপানের সিরামিক কোম্পানি ‘আসাহি এতো’। বাংলাদেশের বাজারে এখন থেকে প্রতিষ্ঠানটির স্যানিটারি ওয়্যার আইটেম অ্যান্ড এক্সেসরিজ পাওয়া যাবে।

সোমবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ‘আসাহি এতো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি, আসাহি এতো এর গ্লোবাল প্রেসিডেন্ট কজি মাচিমত, সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিরোইয়াসু ইযুমি বলেন, ‘একক দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে জাপান প্রথম এবং এগিয়ে। সেখানে বাংলাদেশের বাজারে জাপানি কোম্পানি হিসেবে আসাহি এতোর যাত্রা শুরুতে আমি প্রতিষ্ঠানটিকে স্বাগতম জানাচ্ছি।’

আসাহি এতোর প্রেসিডেন্ট কজি মাচিমত বলেন, ‘বাংলাদেশে আজ থেকে যাত্রা শুরু করলাম। আমাদের পণ্য গ্রাহকদের কাছে সহজলভ্য হবে এবং তারা পছন্দ করবে।’

সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো বলেন, ‘গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য আমরা বাংলাদেশে শাখা চালু করেছি। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com