শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে হিসাব খুলতে পারবে ঠিকাদারি প্রতিষ্ঠান

বুধবার, ২৮ জুলাই ২০২১   প্রিন্ট   ৪২৬ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে হিসাব খুলতে পারবে ঠিকাদারি প্রতিষ্ঠান

কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে ব্যাংক হিসাব পরিচালনা করতে পারবে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই সব দেশের অংশীদারের সঙ্গে যৌথভাবে হিসাব খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বাইরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। প্রকল্প থেকে অর্জিত আয় পরিচালিত হিসাবে জমা করতে পারবে। প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশ থেকে স্বল্পমেয়াদি ঋণ উক্ত হিসাবে জমা করা যাবে। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনও জামানত নেওয়া যাবে না। বিদেশে পরিচালিত হিসাবের স্থিতি দিয়ে প্রয়োজনীয় প্রকল্প ব্যয় পরিশোধ নিষ্পত্তি করা যাবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও ব্যাংক হিসাব বিবরণী সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করতে হবে। পাশাপাশি প্রকল্প কার্যক্রম সমাপ্তির এক মাসের মধ্যে অর্জিত আয় দেশে নিয়ে আসার আবশ্যকতা রাখা হয়েছে।

যৌথ হিসাব পরিচালনা কার্যক্রম সম্ভব না হলে চুক্তির শর্তানুযায়ী প্রকল্প বাস্তবায়নকারী দেশে এজেন্টের মাধ্যমে স্ক্রু হিসাব পরিচালনা করা যাবে।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com