|

Advertisement
×

বালিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু

শনিবার, ০৮ মে ২০২১   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

বালিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু

সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

গত ৬ মে ভিডিও কনফারেন্সে রাশিয়া থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু।

প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকীম সাধন, বালিয়াকান্দি পল্লিবিদ্যুৎ সমিতির এজিএম ও ইনচার্জ মো. শামসুল হক, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান, বালিয়াকান্দি উপশাখার ইনচার্জ এস এম সাগর আহমেদ, সম্মানিত গ্রাহকরা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ১২:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com