Ad
x

বিআইবিএমের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন মো. এজাজুল ইসলাম

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩৮০ বার পঠিত

বিআইবিএমের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন মো. এজাজুল ইসলাম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এজাজুল ইসলাম। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিআইবিএমে যোগদানের আগে মো. এজাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ ব্যাংকে তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তিন দশকেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয়, বিনিময় হার ব্যবস্থাপনা, সুদহার নির্ধারণ কাঠামোসহ আর্থিক খাতের নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের মুদ্রানীতি কাঠামো আধুনিকায়নে এজাজুল ইসলামের অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে সুদহার করিডর ব্যবস্থা প্রবর্তন ও বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। পাশাপাশি তারল্য ব্যবস্থাপনা, মানি মার্কেট অপারেশন এবং সংশ্লিষ্ট আর্থিক যন্ত্রপাতির কাঠামো সংস্কারে তাঁর অবদান প্রশংসিত হয়েছে। গবেষণার ক্ষেত্রেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। মুদ্রানীতি, ঋণ ও দেনা ব্যবস্থাপনা, বিনিময় হার, ব্যাংকিং ব্যবস্থা, সুদহার এবং সামষ্টিক অর্থনীতি বিষয়ে দেশি ও আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে তাঁর ৩৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। মো. এজাজুল ইসলাম মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী। আর্থিক খাতে তাঁর পেশাগত ও নীতিগত অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি ‘বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল (এমপ্লয়িজ)’ সম্মাননা লাভ করেন।

Facebook Comments Box

Posted ০৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com