Ad
x

বিএফপি-বি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ব্যাংক এশিয়া

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   প্রিন্ট   ৫৫৬ বার পঠিত

বিএফপি-বি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ব্যাংক এশিয়া

ডিজিটাল পদ্ধতিতে উদ্যোক্তাদের মাঝে মাইক্রো ও ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিজনেস ফিন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ কর্তৃক ‘বিএফপি-বি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেছে ব্যাংক এশিয়া।

সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘ট্রান্সফর্মিং ফিন্যান্সিয়াল মার্কেট ফর স্মল বিজনেস’ প্রোগ্রামে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল এইচ মোল্লার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় ব্যাংক এশিয়া, ডিএফআইডি, বিএফপি-বি এবং নাথান অ্যাসোসিয়েটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএফপি-বি, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি), ইউকেএইডের অর্থায়নে এবং নাথান অ্যাসোসিয়েটস, লন্ডনের ব্যবস্থাপনায় পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প।

Facebook Comments Box

Posted ০১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com