নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ প্রিন্ট ৩৫১ বার পঠিত
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুদ্দিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইফুদ্দিন, সিএফএ—কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) মোতাবেক তার যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছর মেয়াদে কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো।
চিঠিতে উল্লেখ করা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
মো. সাইফুদ্দিন ডিবিএর ২০২৪-২৫ মেয়াদে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ০৮:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com