শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৩০ বার পঠিত

বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

অন্য যে ৮জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাঁরা হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। একই সঙ্গে শিবলী রুবাইয়াতসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর অতি আস্থাভাজন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ২৮ মে তাকে ৪ বছরের মেয়াদে পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধিতার মুখে হয়েছিল।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মেয়াদেশেয়ারবাজারে ব্যাপক লুটতরাজের অভিযোগ রয়েছে।

এছাড়া, গত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন, যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে কার্যকর হয়।

Facebook Comments Box
×

Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com