|

Advertisement
×

বিডি থাই ফুডকে ডিএসইর শোকজ

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৮০ বার পঠিত

বিডি থাই ফুডকে ডিএসইর শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২৭ ফেব্রুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০ টাকায় শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২৮.১০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৮.১০ টাকা বা ১৮১ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com