|

Advertisement
×

বিডি ফিন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪২১ বার পঠিত

বিডি ফিন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেড। রোববার (৩ জানুয়ারি) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৪৪ পয়সা।
অন্তবর্তীকালীন আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com