|

Advertisement
×

বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩২৫ বার পঠিত

বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর -ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর -ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭০ টাকা ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ২৬ পয়সা (নেগেটিভ) আর গত বছরের একই সময় ছিল ১ টাকা ৪৭ পয়সা (নেগেটিভ)।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০০ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com