|

Advertisement
×

বিডি সিকিউরিটিজে নাজমুল হাসানের যোগদান

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৭৪৮ বার পঠিত

বিডি সিকিউরিটিজে নাজমুল হাসানের যোগদান

সম্প্রতি বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (বিডি সিকিউরিটিজ)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন এ. এইচ. এম. নাজমুল হাসান।
এ. এইচ. এম. নাজমুল হাসান বিডি সিকিউরিটিজে যোগদানের পূর্বে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের পুঁজিবাজারে গতিশীল নেতৃতের জন্য বিশেষভাবে পরিচিত। পুঁজিবাজারে তার রয়েছে ১৪ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।

নাজমুল হাসান আইডিএলসি ইনভেস্টমেন্ট ও লিডস কর্পোরেশনেও বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যবসায়িক নীতি ও পদ্ধতি, ফিন-টেক, ঝুকিঁ ব্যবস্থাপনা, মার্জিন ম্যানেজমেন্ট, পণ্য ও প্রক্রিয়ার বিকাশ এসব বিভিন্ন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে রূপান্তর ও গতিশীল করতে বিশেষভাবে সমাদৃত।

নাজমুল হাসান দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি তার সুদীর্ঘ পেশাগত জীবনে দেশে ও দেশের বাহিরে- বিশেষ করে জাপান, জার্মানি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com