অনলাইন ডেস্ক
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৯৯ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে। এর ফলে এই ৯ খাতের বিদায়ী সপ্তাহে মুনাফায় রয়েছে। একই সময়ে লোকসানে রয়েছে ১০ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ১ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে। এই খাতে ৩.৬০ শতাংশ দর বেড়েছে। ২.৮০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত। একই সময়ে ২.৩০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাতে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- তথ্য প্রযুক্তি খাতে ১.৯০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৭০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৭০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.১০ শতাংশ দও বেড়েছে।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন