বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা স্থানান্তর সহজ করা হচ্ছে

সোমবার, ০৮ জুন ২০২০   প্রিন্ট   ৭৩৯ বার পঠিত

বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা স্থানান্তর সহজ করা হচ্ছে

বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা স্থানান্তর প্রক্রিয়া সহজ করা হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের সচিবকে আগামী দুই মাসের মধ্যে এটি করতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

আজ সোমবার (০৮ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যারা বাইরে থেকে আসবে বিনিয়োগ করতে, একটা কমপ্লিকেসির (জটিলতা) বিষয়ে আমাদের জানিয়েছে। তারা যে বিনিয়োগ করত, একটা এগ্রিমেন্টের আন্ডারে মুনাফা পাবে। সেই মুনাফাটা তারা কীভাবে এখান থেকে নিয়ে যায়, আমাদের যে সিস্টেম তাতে আমাদের বিনিয়োগকারী যারা এখানে এসেছেন তারা বলেছেন, এখানে কিছু কমপ্লিকেসি আছে। এই কমপ্লিকেসি যদি কমানো না হয়, তাহলে বাইরে থেকে বিনিয়োগ এর চেয়ে বেশি আসবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা যদি কমপ্লিকেসি একটু কমাতে পারি, তাদের যে প্রফিটটা থাকবে সেটা যাতে তারা আরও ইজিলি তুলে নিয়ে যেতে পারে তাদের দেশে বা বাইরে অন্য কোথাও। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব এবং অর্থ সচিবকে এ বিষয়ে কাজ করতে বলেছেন।

‘আগামী দুই মাসের মধ্যে বিনিয়োগ ও রিটার্নটা আইনানুগভাবে বিদেশে বা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে। সহজ করার জন্য বাংলাদেশ ও অন্যান্য ব্যাংক যারা আছে তাদের সঙ্গে কথা বলতে বলেছেন।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পাশাপাশি আমাদের ব্যাংকিং সিস্টেমেও ডিপোজিটের ক্ষেত্রে যে কমপ্লিকেসি আছে, সেগুলো যাতে একটু সহজ করা যায়, সেটা দেখার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com