Ad
x

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ন্যাশনাল লাইফ

শনিবার, ০১ জুন ২০১৯   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ন্যাশনাল লাইফ

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। ফলে সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

এদিকে শেয়ার মূল্যে বড় ধরনের উত্থানের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

চাহিদা বাড়ায় বিগত সপ্তাহে ন্যাশনাল লাইফের শেয়ারের দাম বেড়েছে ২১ দশমিক ৫৬ শতাংশ (৩৯ টাকা ৩০ পয়সা)। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২১ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৮২ টাকা ৩০ পয়সা।

ন্যাশনাল লাইফের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২০ দশমিক ৬৫ শতাংশ। এর পরেই রয়েছে মাউডস ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- ফেডারেল ইনস্যুরেন্সের শেয়ারের দাম ১৯ দশমিক ৬৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ১৮ দশমিক ৭৯ শতাংশ, গ্লোবাল ইনস্যুরেন্সের ১৬ দশমিক ৩০ শতাংশ, পূরবী জেনারেল ইনস্যুরেন্সের ১৬ দশমিক ১৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১৩ দশমিক ১৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১২ দশমিক ২৫ শতাংশ এবং সিটি জেনারেল ইনস্যুরেন্সের ১২ দশমিক ১০ শতাংশ দাম বেড়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com