নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৬ বার পঠিত
কার্যকর সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় বিরোধী দল সরকারের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সাথে নিয়েই দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় সংসদে দল-মত নির্বিশেষে আলোচনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা সম্ভব। এই সংসদ দেশবাসীর জন্য উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করে জনগণ।
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার প্রথম দিন থেকেই জনগণের শান্তি, নিরাপত্তা বিধান ও সমৃদ্ধি নিশ্চিত করতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলই নিজেদের নির্বাচনী ইশতেহার জনগণের সামনে তুলে ধরেছিল। দেশবাসী বিএনপির ইশতেহারের ওপর পূর্ণ আস্থা রেখে রায় দিয়েছে এবং সরকার পরিচালনার সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করেছে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা এভাবেই বিরোধীদলকে সাথে নিয়েই দেশের জন্য কাজ করতে চাই।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com