অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৪০ বার পঠিত
‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, অফুরন্ত সম্ভাবনা’ প্রতিপাদ্যে দেশজুড়ে নানা আয়োজন, চলবে ডাকসেবা সপ্তাহ
দেশে আজ ৯ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস ২০২৬। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদপ্তর। এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, অফুরন্ত সম্ভাবনা’।
দিবসটি উপলক্ষে ডাক অধিদপ্তরের উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির প্রধান অতিথিত্বে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
ডাক অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ ও আগামীকাল দেশের সব পর্যায়ের ডাকঘরে নিয়মিত ডাকসেবা চালু থাকবে। তবে এ সেবার আওতায় সঞ্চয় ব্যাংকের কার্যক্রম অন্তর্ভুক্ত নয়।
এদিকে, ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’। এ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ পত্র উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পত্র উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবা মেলার আয়োজন করা হয়েছে।
ডাক অধিদপ্তর জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত ডাক নেটওয়ার্ক কাজে লাগিয়ে মানুষের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
প্রচলিত ডাকসেবার পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। সংশ্লিষ্টদের আশা, প্রযুক্তির ব্যবহার এবং সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে ডাক বিভাগ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
Posted ০৫:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com