Ad
x

বীমাখাত উন্নয়ন প্রকল্পে নিয়োগ হচ্ছে নতুন পরিচালক

বুধবার, ২০ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪২৯ বার পঠিত

বীমাখাত উন্নয়ন প্রকল্পে নিয়োগ হচ্ছে নতুন পরিচালক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র আওতায় পরিচালিত বাংলাদেশ বীমাখাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র নতুন প্রকল্প পরিচালক নিয়োগ করা হচ্ছে। এ সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা।
আইডিআরএ’র ওই চিঠিতে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) এস এম শাকিল আখতারকে প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
এর আগে বাংলাদেশ বীমাখাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যুগ্ম সচিব মো. নায়েব আলী মণ্ডল।
বিআইএসডিপি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আইডিআরএ’কে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার পাশাপাশি ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনকে শক্তিশালী করা। এই প্রকল্পের অনুমোদিত মেয়াদকাল জানুয়ারি ২০১৮ থেকে জুন ২০২২।

Facebook Comments Box

Posted ০৬:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com