|

Advertisement
×

বেআইনিভাবে হয়রানি করায় ব্যাংক এশিয়াকে এফবিসিসিআই’র নিন্দা

বুধবার, ০৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮৫ বার পঠিত

বেআইনিভাবে হয়রানি করায় ব্যাংক এশিয়াকে এফবিসিসিআই’র নিন্দা

গ্রাহককে ঋণ আদায়ের নামে বেআইনিভাবে হয়রানি করা এবং বিচারাধীন বিষয়ে ব্যাংক এশিয়ার হেনস্তামূলক আচরণের নিন্দা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক এশিয়ার কর্মকর্তারা ঋণ আদায়ের নামে চট্টগ্রামের এক শিল্পপতির বাড়িতে অবৈধভাবে অভিযান চালিয়ে হয়রানি করেছে। ব্যাংক এশিয়ার কর্মচারী-কর্মকর্তা দলের একজন সদস্য প্রকাশ্যে শিল্পপতির বাড়ির আশপাশে বিশৃঙ্খলা তৈরি করে মাইকে ঘোষণা দিয়ে অশোভনভাবে শিল্পপতিকে ডাকতে থাকেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, একটি বিচারাধীন বিষয়ে ব্যাংক এশিয়ার এমন কর্মকাণ্ড আমাদের হতবাক করেছে। এমন আচরণের মধ্য দিয়ে ব্যাংক এশিয়া আমাদের বিচার বিভাগের প্রতি চূড়ান্ত অবজ্ঞা ও অসম্মান প্রদর্শন করেছে। অশোভনীয় এই পদক্ষেপটি সারাদেশে এমএসএমই গ্রাহকদের প্রতি অনেক ব্যাংকের আচরণের প্রতিচ্ছবি, কাকতালীয়ভাবে এই ঘটনাটি প্রকাশ পেয়ে গেছে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক মডেল পুনর্গঠন করতে ২.৫ শতাংম কর্পোরেট ট্যাক্স বিরতিসহ করোনাকালীন ব্যাংকিং খাতকে সর্বোচ্চ সমর্থন দেয়া সত্ত্বেও, কিছু ব্যাংক কৃষি ও এমএসএমই খাতে ঋণ প্রদান, পরিষেবা ফি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে গ্রাহকের সঙ্গে অশোভন আচরণ করে দেশের বিচার প্রক্রিয়াকে এমনভাবে উপেক্ষা করেছে, যেন তারা সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে।

শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। উদ্যোক্তাদের বিচারাধীন বিষয়গুলোতে কেউ হস্তক্ষেপ করলে তা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে এফবিসিসিআই। তাছাড়া এ বিষয়ে আমরা ব্যাংকটির বক্তব্য শুনবো।

Facebook Comments Box

Posted ০১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com