|

Advertisement
×

ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

সোমবার, ০৭ জুন ২০২১   প্রিন্ট   ৩৬৮ বার পঠিত

ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আজ সোমবার থেকে আগামী ১৬ জুন পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ১৩ এপ্রিল জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com